উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের অন্তর্গত ইটাহার গ্রাম পঞ্চায়েত বেলুয়া কামালপুর গ্রামে জল নিকাসের কোন ব্যাবস্থা না থাকায় ক্ষোভে আজ গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ প্রায় প্রতিদিন ৫ হাজার গ্রামবাসিরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এই ভাবে রাস্তায় জল জমে থাকার কারনে সমস্যায় পড়তে হয় স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী প্রত্যেককে। বারবার গ্রাম পঞ্চায়েত সদস্যদের মৌখিক ভাবে জানানো হলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাদের দাবি এই রাস্তার জল নিকাসের ব্যবস্থা না করা হলে আগামীতে তারা আরও বর আন্দোলন করবেন।
উত্তরদিনাজপুর